একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

আমার দেশ অনলাইন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে করমর্দন করছেন। ছবি: সংগৃহীত।

পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশটির সাথে একটি উপনিবেশের মতো আচরণ করেছে। এসময় তিনি আরো বলেন, ১৯৭১ সালে বাঙালিদের সহায়তা নয় বরং পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছিল ভারত।

বিজ্ঞাপন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্পিকার। তার বক্তব্য পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

হাফিজ উদ্দিন হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে (প্রত্যর্পণ করতে) অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে। তিনি জানান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাঙালি জনগণকে সহায়তা করেনি, বরং তারা পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যে কাজ করেছিল।

গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না

তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করেছে এবং প্রকৃত গণতন্ত্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালেও বাংলাদেশ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন স্পিকার।

হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে স্পিকারের বক্তব্য

২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি (হাসিনা) দেশে ফিরে এলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি আরো দাবি করেন, আগামী ১০ বছরের মধ্যে হাসিনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।

তিনি অভিযোগ করেন, হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত তাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার বিষয়েও সরকারের বিবেচনার কথা জানান স্পিকার। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।

সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *